Become a member

সদস্য পদ (Membership Rules)

(১) গোপালগঞ্জের অধিবাসী অথবা গোপালগঞ্জ জেলায় জন্মগ্রহণকারী ন্যূনতম ১৮ (আঠারো) বছর বয়সী এবং এ সংগঠনের উদ্দেশ্য ও লক্ষ্য বাস্তবায়নে আগ্রহী এবং এ ধারায় বর্ণিত অন্য সকল উপধারা মান্যকারী যে কোন ব্যক্তি আবেদনের উপযুক্ত বলে বিবেচিত হবে।
(২) রাষ্ট্রীয় ও সংবিধান বিরোধী কোন প্রকার কর্মকাণ্ডে যুক্ত না থাকা।
(৩) কোন প্রকার সাম্প্রদায়িক উত্তেজনা বা বিভাজন সৃষ্টি হয় এমন কোন কার্যক্রমে যুক্ত না থাকা।
(৪) মদ, জুয়া, মাদকাসক্তি এবং অন্যান্য অসামাজিক কার্যক্রমে যুক্ত না থাকা।
(৫) বিগত ১০ (দশ) বছরের মধ্যে কোন প্রকার ফৌজদারী অপরাধে দণ্ডিত না হওয়া।
(৬) সৎ চরিত্রের অধিকারী।
(৭) সর্বদা স্বেচ্ছাশ্রম ও সমাজসেবায় অংশ নেয়ার মানসিকতা সম্পন্ন হওয়া।
(৮) কার্যনির্বাহী পরিষদের সিদ্ধান্তের ভিত্তিতে নির্ধারিত নিবন্ধন ফি এবং মাসিক চাঁদা জমা দিয়ে একজন প্রস্তাবকারী (সদস্য) ও দুইজন কার্যনির্বাহী সদস্যের সুপারিশসহ ব্যবস্থাপনা পরিচালক বরাবর আবেদন পত্র জমা দিতে হবে। কার্যনির্বাহী পরিষদের সিদ্ধান্তের ভিত্তিতে নিবন্ধন ফি ও মাসিক চাঁদার পরিমাণ হ্রাস/বৃদ্ধি করা যাবে।

Scroll to Top