










সফলভাবে সম্পন্ন হলো GSWA-এর ১০ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি
গোপালগন্জ সোশ্ ল্ ওয়েল ফেয়ার এসোসিয়েশন (GSWA)-এর উদ্যোগে ১০ দিনব্যাপী ফলদ ও বনজ চারা বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। “সবুজ পৃথিবী, সুস্থ মন, চলুন করি বৃক্ষরোপণ” এই প্রতিপাদ্য নিয়ে গত ২২ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত গোপালগঞ্জ সদর,কোটালীপাড়া, কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠানে মোট ১২০০টি চারা বিতরণ করা হয়।
এর আগে, গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে পথচারী, চালক ও শিক্ষার্থীদের মাঝে দুই শতাধিক চারা বিতরণের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেছিলেন সংগঠনের সভাপতি ও আইটি কনসালট্যান্ট কাজী হারুন অর রশিদ মিরন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলার ব্যবস্থাপনা পরিচালক আরমান খান জয় এবং এই কর্মসূচির মূল উদ্যোক্তা ও দাতা, সংগঠনের আজীবন সদস্য ও কার্যনির্বাহী সদস্য এম. এস. জামান চাঁদমনি,সভাপতি মানি চেন্জার সমিতি বাংলাদেশ। এছাড়াও অনুষ্ঠানে সংগঠনের সভাপতিমণ্ডলীর সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্বেচ্ছাসেকেরা উপস্থিত ছিলেন।
পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ গোপালগঞ্জ বিনির্মাণে GSWA-এর এই সামাজিক প্রয়াস আগামীতেও অব্যাহত থাকবে।
